Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ঘোষণাই শুনতে পাচ্ছি না’, বিজ্ঞাপন আস্তে চালানোর দাবি যাত্রীদের

ঘোষণা সর্বস্ব মেট্রো রেলের ব্লু লাইন। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর লাইনে যখন তখন পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে। তার সঙ্গে স্টেশনে চলছে বিজ্ঞাপনী গান-বাজনা।

‘ঘোষণাই শুনতে পাচ্ছি না’, বিজ্ঞাপন আস্তে চালানোর দাবি যাত্রীদের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষণা সর্বস্ব মেট্রো রেলের ব্লু লাইন। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর লাইনে যখন তখন পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে। তার সঙ্গে স্টেশনে চলছে বিজ্ঞাপনী গান-বাজনা। যেমন বৃহস্পতিবার দুপুরে আচমকাই ঘোষণা হল শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো পরিষেবা বন্ধ। আবার কিছুক্ষণ বাদে ঘোষণা করা হল, মেট্রো পরিষেবা সচল হয়েছে। কিন্তু অধিকাংশ যাত্রীদের অভিযোগ, ঘোষণা ঠিক ভাবে শোনা যায় না। ঘোষণার স্পিকারগুলোতেই মনে হয় সমস্যায় রয়েছে। তার উপর মেট্রোতে টিভি, বিজ্ঞাপন চলতে থাকে। সেই টিভির শব্দে ঘোষণা চাপা পড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ ঘোষণা বেশিরভাগ সময়েই কানে এসে পৌঁছয় না। খুব মনযোগ দিয়ে ঘোষণা শুনতে হয়। কোনও ঘোষণা এড়িয়ে গেলেই সমস্যায় পড়ার আশঙ্কা থাকছে যাত্রীদের। এদিন দুপুরে কুঁদঘাট অর্থাত্ নেতাজি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে এক যাত্রী বলছিলেন, ‘ঘোষণা করছে মেট্রো চলাচল আবার সচল হল। ঠিক করে বুঝতেই পারছি না। তীব্র আওয়াজে বিজ্ঞাপন চলছে। যখন ঘোষণা করা হচ্ছে, অন্তত সেই সময় তো টিভির আওয়াজটা বন্ধ করা দরকার। তারপর আবার চালিয়ে দিক, সমস্যা নেই। কারণ, এই ঘোষণাগুলো সঠিকভাবে না শুনতে পারলে আমাদের বিপদে পড়তে হবে।’ কালীঘাট মেট্রো স্টেশনেও একই অভিযোগ করেন যাত্রীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ