Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হ্যালোইন উৎসবে বন্দুকবাজের হানা! হত ২, গ্রেপ্তার নাবালক

হ্যালোইন বা পশ্চিমী দেশগুলোর ভূত উৎসবে ফের বন্দুকবাজের হামলা। যার জেরে নিহত হয়েছেন কমপক্ষে ২ জন। আহত হয়েছেন আরও ৬ জন ব্যক্তি। হ্যালোইন উৎসবের দিন মধ্যরাতে এই হামলা চালানো হয়।

হ্যালোইন উৎসবে বন্দুকবাজের হানা! হত ২, গ্রেপ্তার নাবালক
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ১১ নভেম্বর: ভুত উৎসবের মাঝে ফের একবার মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। গতকাল মধ্যরাতে অরল্যান্ডোর একটি পানশালায় চলছিল ভূত উৎসব বা পশ্চিমী দেশগুলোর মতে হ্যালোইন উৎসব। ঠিক তার মাঝেই ঘটল বিপত্তি। বন্দুকবাজের হামলার জেরে নিহত হয়েছেন কমপক্ষে ২ জন। আহত আরও ৬ জন। তবে ইতিমধ্যেই এই ঘটনায় এক নাবালককে সন্দেহভাজন বন্দুকবাজ হিসেবে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
মার্কিন পুলিস মহলের বক্তব্য মোতাবেক, হ্যালোউন উৎসব চলাকালীন রাত ১টা নাগাদ অরল্যান্ডোর একটি পানশালায় আচমকাই ঢুকে পড়ে আততায়ী।  আর তারপরই হ্যান্ডগানের সাহায্যে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ওই বন্দুকবাজ।
পুলিসের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন বন্দুকবাজ হিসেবে যাকে তারা গ্রেপ্তার করেছে, তার বয়স ১৭। ঘটনাস্থল থেকে হ্যান্ডগানটিও উদ্ধার করেছে পুলিস। যদিও কী কারণে সে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
হামলার জেরে যাঁরা আহত হয়েছেন, তাঁদের বয়স ১৯-৩৯ এর মধ্যে। পুলিসের তরফে জানানো হয়েছে, এক পুলিস আধিকারিকের দেহের ক্যামেরায় হামলার গোটা ঘটনা রেকর্ড হয়। তবে এই হামলায় আরও বড় ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, শহরে প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ লোক উৎসবে শামিল হয়েছিল। তবে দু’জনের বেশি প্রাণহানি ঘটেনি। অপর ৬ আহত ব্যক্তির অবস্থাও বর্তমানে স্থিতিশীল বলেই খবর।
Advertisement
সম্পর্কিত সংবাদ