Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হায়দরাবাদ থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করল পুলিস, গ্রেপ্তার ১ মহিলা

হায়দরাবাদ থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করল পুলিস, গ্রেপ্তার ১ মহিলা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হায়দরাবাদে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করেছে সিঙ্গুর থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। অভিযুক্তকে চুঁচুড়া আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতে পুলিস তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, ২৯ জানুয়ারি সিঙ্গুর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে অপহরণ করে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিস জানতে পারে, একটি চক্র ওই নাবালিকাকে কাজের লোভ দেখিয়ে হায়দরাবাদে নিয়ে গিয়েছে। মূলত তাকে পাচার করার পরিকল্পনা ছিল চক্রটির। চলতি সপ্তাহে সিঙ্গুর থানার পুলিসের একটি দল অপহৃত নাবালিকাকে উদ্ধারের উদ্দেশ্যে হায়দরাবাদে যায়। সেখানে একটি গোপন ডেরায় নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছে বলে খবর পেয়েছিল পুলিস। সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিদিপ্তা দাস নামে শ্রীরামপুরের এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, পাচার চক্রের হয়ে এই মহিলা বিভিন্ন বয়সি নাবালিকাদের ‘টার্গেট’ করতেন। এরপর তাদের আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে ভিনরাজ্যে কাজে পাঠানোর 
Advertisement
টোপ দিতেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ