Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ধুঁকতে থাকা মুম্বইকে টেক্কা দিতে তৈরি হায়দরাবাদ

পরপর ৪টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুরন্ত ফর্মে অভিষেক শর্মা, ঈশান কিষানরা। মনোবলও তুঙ্গে। এই আবহে বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

ধুঁকতে থাকা মুম্বইকে টেক্কা দিতে তৈরি হায়দরাবাদ
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

হায়দরাবাদ: পরপর ৪টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুরন্ত ফর্মে অভিষেক শর্মা, ঈশান কিষানরা। মনোবলও তুঙ্গে। এই আবহে বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে হার্দিক পান্ডিয়ার দলের অবস্থা বেশ শোচনীয়। ৭টি খেলে মাত্র ২টিতে জয়। প্লে-অফের আশা জাগিয়ে রাখতে ঘুরে দাঁড়ানো খুবই জরুরি।

Advertisement

হায়দরাবাদের ব্যাটিং খুবই শক্তিশালী। প্রথম চার ব্যাটারই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। পাওয়ার প্লে’তে দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা দ্রুত রান যোগ করেন। তারপর রয়েছেন ঈশান কিষান। শুরুতে ধাক্কা লাগলে তা সামলে নেওয়ার জন্য তৈরি হেনরিখ ক্লাসেন। এছাড়া নীতীশ রেড্ডির মতো অলরাউন্ডার সানরাইজার্সের বড় ভরসা। বোলিং শক্তিশালী হয়েছে প্যাট কামিন্স ফেরায়। তাঁর সঙ্গে প্রফুল হিঞ্জ, এহসান মালিঙ্গা ও নীতীশ রেড্ডি। 
অন্যদিকে, মুম্বইয়ের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে কাগুজে বাঘ। পর পর ম্যাচ হারায় বিরক্ত খোদ দলের অন্যতম মালিক আকাশ আম্বানি। ড্রেসিং-রুমের পরিবেশও খুব একটা ভালো নয়। তার উপর রোহিত শর্মার চোট ব্যাটিংয়ে ভারসাম্য নষ্ট করেছে। তবে গতকাল ফিটনেস টেস্ট দিয়েছেন হিটম্যান। কুইন্টন ডি’কক সেঞ্চুরি হাঁকিয়ে শুরুটা করেছিলেন ঠিকই, কিন্তু এখন তাঁর ব্যাটেও খরা। তারকাদের মধ্যে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাই বড় ভরসা। অধিনায়ক হার্দিক চাপ কাটিয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারেন কিনা সেটাই দেখার। বোলিং খুবই শক্তিশালী। কিন্তু মাঠে নেমে বুমরাহরা প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ।

Advertisement
সম্পর্কিত সংবাদ