Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্লে-অফে পৌঁছে গেল হায়দরাবাদ

চিপকে হায়দরাবাদের জয়ের নায়ক ইশান কিষান। মাত্র ৪৭ বলে ৭০ রান করলেন তিনি। ৬ বল বাকি থাকতেই ৫উইকেটে ম্যাচ জিতল হায়দরাবাদ।

প্লে-অফে পৌঁছে গেল হায়দরাবাদ
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: প্লে-অফের যোগ্যতা অর্জনের জন্য মরণ-বাঁচন ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। তবে ১৮০ রানের লড়াকু স্কোর গড়েও লাভ হয়নি। চিপকে হায়দরাবাদের জয়ের নায়ক ইশান কিষান। মাত্র ৪৭ বলে ৭০ রান করলেন তিনি। ৬ বল বাকি থাকতেই ৫উইকেটে ম্যাচ জিতল হায়দরাবাদ। প্লে-অফেও পৌঁছাল তারা।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের শুরুটা মন্দ হয়নি। ওপেনার সঞ্জু স্যামসন (১৩ বলে ২৭) রীতিমতো ঝড় তোলেন। তবে সেট হওয়ার পরও বড় স্কোর তুলতে ব্যর্থ তারকা উইকেটরক্ষক ব্যাটার। স্যামসনকে ফিরিয়ে হায়দরাবাদ শিবিরে স্বস্তি আনেন প্যাট কামিন্স। তবে অপর ওপেনার তথা ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে ১৫ রানের বেশি আসেনি। তিনে নামা উর্ভিল প্যাটেলের সংগ্রহ ১৩। এই পর্বে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। তবে ডেওয়াল্ড ব্রেভিস (৪৪), কার্তিক শর্মা (৩২), শিবম দুবেরা (২৬) দায়িত্ব নিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান ডেওয়াল্ড ব্রেভিসের। ২টি চার ও ৪টি ছক্কা সহ ২৭ বলে ৪৪ রানের ইনিংস উপহার দেন তরুণ প্রোটিয়া ব্যাটার। চাপের মুখে ঝোড়ো ইনিংস খেলে দলকে টানলেন এই প্রোটিয়া তারকা। অন্যদিকে, হায়দরাবাদের সফলতম বোলার প্যাট কামিন্স। তিনটি উইকেট নিয়েছেন সানরাইজার্সের অধিনায়ক। জবাবে, হেড (৬) ও অভিষেক শর্মাকে দ্রুত হারায় হায়দরাবাদ। চাপের মুহূর্তে দলকে টানলেন বাঁ হাতি ইশান।

Advertisement
সম্পর্কিত সংবাদ