নিজস্ব প্রতিনিধি, মালদহ: ধারাল অস্ত্র দিয়ে স্বামীকে আঘাত করে ‘খুনের’ অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্য মালদহের বামনগোলা থানা এলাকার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামে। মৃতের নাম বিশ্বজিৎ সরকার (৩১)। জানা গিয়েছে, তাদের চার বছরের এক কন্যাসন্তান রয়েছে। বিশ্বজিৎ গাজোল টোল ট্যাক্স গেটের কর্মী ছিলেন। বছর ছয় আগে বিশ্বজিৎ ও পম্পার মধ্যে বিয়ে হয়। কিন্তু কিছুদিন ধরেই তাদের মধ্যে কলহ শুরু হয়। নিত্যদিন বিবাদ লেগেই থাকত বিশ্বজিৎ ও পম্পার মধ্যে। গতকাল, শনিবার গভীর রাতে তাদের মধ্যে ঝামেলা চরম আকার নেয়। পুলিশ সূত্রে খবর, সেই সময়ে বিশ্বজিৎ ঘরে ঢুকতে গেলে তার স্ত্রী পম্পা তাকে বাঁধা দেয়।



