Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির গতির লাগাম টানতে কড়া নজরদারি, চলছে স্পিড লেজার গান অভিযান

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে হাইওয়ে ট্রাফিক পুলিশ। সেই জেরে ময়নাগুড়ির জাতীয় সড়কে নিরাপত্তা বাড়াল পুলিশ।

গাড়ির গতির লাগাম টানতে কড়া নজরদারি, চলছে  স্পিড লেজার গান অভিযান
  • ২ আগস্ট, ২০২৬ ০৮:০৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে হাইওয়ে ট্রাফিক পুলিশ। সেই জেরে ময়নাগুড়ির জাতীয় সড়কে নিরাপত্তা বাড়াল পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুই দিনে স্পিড লেজার গানের সাহায্যে অভিযান চালিয়ে জাতীয় সড়ক দিয়ে মোট ৭৩ জন গাড়িচালককে জরিমানা করা হয়েছে। তাঁরা আরও জানান জাতীয় সড়কে কোনো গাড়ির গতি প্রতি ঘণ্টায় ৮০ কিমি হলেই সেই গাড়ি জরিমানার আওতায় আসছে। স্পিড লেজার গানের সাহয্যে গাড়ির গতি এবং নম্বর-সহ সম্পূর্ণ তথ্য দ্রুত রেকর্ড হয়ে যাচ্ছে। গাড়ির মালিকের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ই-চালানের ম্যাসেজ চলে যাচ্ছে। নির্ধারিত দেওয়া সময়ের মধ্যে টাকা না দিলে সেই কেস আদালতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি চলতি মাসেই ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক অভিযানে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে প্রায় ১,৩০০ জন মোটরবাইকের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিকের ওসি স্বপন বর্মন জানান, দুর্ঘটনা কমাতে এবং  গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে প্রতিনিয়ত সড়কপথে কড়া নজরদারি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ