Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পণের দাবিতে বধূ খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি

Husband, father-in-law and mother-in-law arrested for murdering bride over dowry demand

পণের দাবিতে বধূ খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পণের দাবিতে নিমতার এক বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম সুস্মিতা দাস (২৩)। তাঁর স্বামী বিশ্বজিৎ দাস, শ্বশুর প্রবীর দাস ও শাশুড়ি কৃষ্ণা দাসকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক বিশ্বজিৎকে সাতদিনের পুলিস হেফাজত ও তাঁর মা ও বাবাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

Advertisement

জানা গিয়েছে, ২০২১ সালে মাঝেরহাটি মিলননগর এলাকার বিদ্যাসাগরপল্লির বাসিন্দা সুম্মিতা সরকারের সঙ্গে নিমতা শ্রীদুর্গাপল্লির বিশ্বজিৎ দাসের বিয়ে হয়েছিল। তাঁদের দুই বছরের পুত্র সন্তানও রয়েছে। রবিবার বিকেলে ঘর থেকে সুস্মিতাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতার কাকু আদ্যনাথ সরকার বলেন, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করত। কিন্তু ওরা খুন করবে, একথা স্বপ্নেও ভাবিনি। ওরা প্রথমে ফোন করে বলেছিল, মেয়ে অসুস্থ, সাগর দত্তে ভর্তি করেছি। সেখানে যেতে বলে, ওখান থেকে আমরা পুরসভা হাসপাতালে নিয়ে এসেছি। পরে ফোনে জানায় বাড়িতে নিয়ে এসেছি। ওরা শ্বাসরোধ করে আমাদের মেয়েকে ঝুলিয়ে দিয়েছে। ওদের কঠোর সাজা চাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ