Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকা বিয়ে আটকাতে কালনায় মানব পুতুল নাটক

নাবালিকা বিয়ে রুখতে মানব পুতুল নাটকের মাধ্যমে সচেতনতার পাঠ দিল প্রশাসন। শুক্রবার কালনা শহরের মহিষমর্দিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এই পুতুল নাটক হয়।

নাবালিকা বিয়ে আটকাতে  কালনায় মানব পুতুল নাটক
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: নাবালিকা বিয়ে রুখতে মানব পুতুল নাটকের মাধ্যমে সচেতনতার পাঠ দিল প্রশাসন। শুক্রবার কালনা শহরের মহিষমর্দিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এই পুতুল নাটক হয়।  এদিন স্কুলের নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই সেমিনারে অংশ নেয়। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্টেট মনোজ কুমার, অবর বিদ্যালয় পরিদর্শক রুমা ঘোষ, টিচার ইনচার্জ টিনা শীল প্রমুখ।

Advertisement

এদিন বাঘনাপাড়া সিকেডি বালিকা উচ্চ বিদ্যালয়, মেদগাছি উচ্চ বিদ্যালয়, হাটকালনা গজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় ও দেবপুর উচ্চ বিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়। আগামী দিনে জেলাজুড়ে এই কর্মসূচি পালিত হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মানব পুতুল নাটকের মাধ্যমে বোঝানো হয় নাবালিকার বিয়ে আইনত দণ্ডনীয়। আধিকারিকরা বলেন, আগের তুলনায় কন্যাশ্রী ক্লাবের তৎপরতায় নাবালিকা বিয়ে অনেকটাই আটকানো গিয়েছে। এই কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রীদের জানানো হয়, কোথাও নাবালিকা বিয়ের খবর পাওয়া মাত্র স্কুলের কন্যাশ্রী ক্লাব, শিক্ষকশিক্ষিকা, পুলিস ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত জানাতে হবে। মহকুমা শাসক শুভম আগরওয়াল বলেন, নাবালিকা বিয়ে রোধে মহকুমাজুড়ে সচেতনতামূলক কর্মসূচি চলছে। নাবালিকার বিয়ে দিলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ