Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাগদান সারলেন হুমা?

বাগদান সারলেন অভিনেত্রী হুমা কুরেশি? ইন্ডাস্ট্রির জল্পনা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। হুমার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক তথা তাঁর অভিনয়ের প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সেরেছেন নায়িকা।

বাগদান সারলেন হুমা?
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বাগদান সারলেন অভিনেত্রী হুমা কুরেশি? ইন্ডাস্ট্রির জল্পনা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। হুমার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক তথা তাঁর অভিনয়ের প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সেরেছেন নায়িকা। আলিয়া ভাট থেকে রণবীর সিং, ভিকি কৌশল... একাধিক বলিউড তারকার অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন রচিত। তাঁর সঙ্গে হুমার সম্পর্কও বহুদিনের। সঙ্গীতশিল্পী আকাশা সিংয়ের একটি পোস্ট থেকে প্রথম হুমার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের অনুষ্ঠানে গোলাপী পোশাকে সেজেছিলেন হুমা ও রচিত। সম্প্রতি একটি জন্মদিনের অনুষ্ঠানেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তা ঘিরে বিস্তর চর্চা হয়েছে সমাজমাধ্যমে। এবার তাঁদের বাগদানের খবর ছড়াল ইন্ডাস্ট্রিতে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি হুমা বা রচিত, কেউই। অনুরাগীদের আশা, শীঘ্রই তাঁরা বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনবেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ