Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সরে দাঁড়ালেন হুমা

ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী হুমা কুরেশি। শোনা গিয়েছিল, ‘খোসলা কা ঘোসলা’ ছবির সিক্যুয়েলে কাজ করছেন অভিনেত্রী। তবে এবার খবর, ছবিটি থেকে সরে দাঁড়ালেন হুমা।

সরে  দাঁড়ালেন  হুমা
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী হুমা কুরেশি। শোনা গিয়েছিল, ‘খোসলা কা ঘোসলা’ ছবির সিক্যুয়েলে কাজ করছেন অভিনেত্রী। তবে এবার খবর, ছবিটি থেকে সরে দাঁড়ালেন হুমা। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘খোসলা কা ঘোসলা’। এই ছবির হাত ধরেই পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। যদিও সিক্যুয়েলে আর পরিচালক হিসেবে তিনি থাকছেন না। পরিবর্তে ২০২১ সালে সানিয়া মালহোত্রা অভিনীত ‘পাগলেইট’ খ্যাত পরিচালক উমেশ ভাট পরিচালনার দায়িত্ব সামলাবেন। সূত্রের তরফে নিশ্চিত করা হয়েছে, হুমার সঙ্গে এই ছবির বিষয়ে কথা বলা হয়েছিল। তবে তিনি কেন সরে দাঁড়ালেন, তা অবশ্য স্পষ্ট নয়। বর্তমানে নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রীর খোঁজ করছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শ্যুটিং।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ