Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মহিলাদের বিশ্বকাপে বিপুল পুরস্কার অর্থ

মহিলাদের ওডিআই বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়ল প্রায় ৩০০ শতাংশ! আট দলের এই আসরের মোট পুরস্কার অর্থ ১২২.৫ কোটি টাকা।

মহিলাদের বিশ্বকাপে বিপুল পুরস্কার অর্থ
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: মহিলাদের ওডিআই বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়ল প্রায় ৩০০ শতাংশ! আট দলের এই আসরের মোট পুরস্কার অর্থ ১২২.৫ কোটি টাকা। ২০২২ সালে নিউজিল্যান্ডে হওয়া ওডিআই বিশ্বকাপে তা ছিল মাত্র ৩১ কোটি টাকা। অর্থাৎ, ২৯৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে প্রাইজমানি। উল্লেখ্য, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওডিআই বিশ্বকাপের প্রাইজমানি ছিল প্রায় ৮৮.২৬ কোটি টাকা। তার থেকেও এবার মহিলাদের বিশ্বকাপের পুরস্কার মূল্য অনেক বেশি। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১১.৬৫ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৩৯.৫৫ কোটি টাকা। অর্থাৎ প্রায় সাড়ে তিনগুণ বেশি। রানার আপ দল পাবে প্রায় ১৯.৭৭ কোটি টাকা। গতবারের ৫.৩০ কোটি টাকার চেয়ে যা ২৭৩ শতাংশ বেশি। এক বিবৃতিতে সোমবার পুরস্কার মূল্যের এই বৃদ্ধির কথা জানিয়েছে আইসিসি। ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ