Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ার বাজারে বড়োসড়ো ধস, খোয়া গেল লগ্নিকারীদের সাড়ে ৬ লক্ষ কোটি টাকা

শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। সপ্তাহের শেষে মুখ থুবড়ে পড়ল সেনসেক্স।

শেয়ার বাজারে বড়োসড়ো ধস, খোয়া গেল লগ্নিকারীদের সাড়ে ৬ লক্ষ কোটি টাকা
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। সপ্তাহের শেষে মুখ থুবড়ে পড়ল সেনসেক্স। শুক্রবার সেনসেক্স ১০৪৮.১৬ পয়েন্ট নেমে হয়েছে ৮২,৬২৬.৭৬। এদিন মোট পতনের হার ছিল ১.২৫ শতাংশ। ধস নেমেছে নিফটিতেও। এনএসই নিফটি ৫০-র সূচক ৩৩৬.১০ পয়েন্ট কমে হয়েছে ২৫৪৭১.১০। শুক্রবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় পতন। দ্বিতীয়ার্ধে বিনিয়োগকারীদের লোকসান আরও তীব্র হয়। এই ধসের জেরে বাজার থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় সাড়ে ৬ লক্ষ কোটি টাকা। এদিন পতন শুধুমাত্র নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ ছিল না। নিফটিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ। তাদের শেয়ারের ৬ শতাংশের বেশি পতন ঘটেছে। হিন্দুস্তান ইউনিলিভারের ও আদানি এন্টারপ্রাইজের শেয়ার প্রায় চার শতাংশ কমেছে। ওএনজিসির শেয়ার পড়েছে তিন শতাংশের বেশি। টাটা স্টিল, টাইটান, কোল ইন্ডিয়া, আদানি পোর্টস, পাওয়ার গ্রিড এবং কর্পোরেশন অব ইন্ডিয়া শেয়ারেও পতন হয়েছে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো এবং টেক মাহিন্দ্রার মতো আইটি সংস্থার শেয়ার দরও পড়েছে। বিশ্বজুড়ে নিত্যপণ্যের চাহিদা নিয়ে উদ্বেগ এবং জ্বালানি স্টক ঝুঁকিপূর্ণ হওয়ায় শেয়ার বাজারে পতন ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ