Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

হতাশ করল ‘দ্য নাইট ম্যানেজার’

হতাশ করল ‘দ্য নাইট ম্যানেজার’
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
আন্তর্জাতিক এমির মঞ্চে হতাশ করল ‘দ্য নাইট ম্যানেজার’। অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, শোভিতা ধুলিপালা অভিনীত এই সিরিজ ৫২তম এমিতে সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছিল। মঙ্গলবার জানা গিয়েছে, ‘দ্য নাইট ম্যানেজার’ সহ আরও বেশ কয়েকটি সিরিজকে পিছনে ফেলে এই বিভাগে পুরস্কৃত হচ্ছে, ফরাসি ভাষার চর্চিত সিরিজ লেস গাউটেস ডি ডিউ (ড্রপস অব গড)। আদিত্য, সিরিজের পরিচালক সন্দীপ মোদি সহ অনেকেই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেড কার্পেটে হাঁটতেও দেখা গিয়েছে আদিত্য, সন্দীপকে। তবে সিরিজটি পুরস্কৃত না হওয়ায় হতাশ অনুরাগীরা। উল্লেখ্য, গত বছর এমির মঞ্চে পুরস্কৃত হয়েছিলেন কমেডিয়ান তথা অভিনেতা বীর দাস। এ বছর এই মঞ্চে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি।     
Advertisement
সম্পর্কিত সংবাদ