Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি

হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার ভোরে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাঙি ডিভিশনে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে পার্শ্ববর্তী খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি চলে আসে ডাঙি ডিভিশনের পুণিয়া লাইনে। হাতিটি বিরুল ওরাওঁয়ের ঘর ভেঙে দেয়। ঘরে মজুত রাখা চাল, ডাল খেয়ে নেয়। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করলে হাতিটি ভয় পেয়ে ফের জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে বিকেলে খরিয়ার বন্দর বিটের বনকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে যান। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি যদি আবেদন করে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ