Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হাত-পা ভাঙল বাইক চালকের

ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষ। দুর্ঘটনায় হাত ও পা ভাঙল বাইক চালকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কাপাইচণ্ডী এলাকায়, কুশিদাগামী রাজ্য সড়কে। জখম বাইক চালকের নাম দীপক রবিদাস (৫০)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের পেমা গ্রামে।

হাত-পা ভাঙল বাইক চালকের
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষ। দুর্ঘটনায় হাত ও পা ভাঙল বাইক চালকের। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কাপাইচণ্ডী এলাকায়, কুশিদাগামী রাজ্য সড়কে। জখম বাইক চালকের নাম দীপক রবিদাস (৫০)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের পেমা গ্রামে। 
Advertisement
এদিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বিহার থেকে নিজের বাড়ি ফিরছিলেন  দীপক। কাপাইচণ্ডী এলাকায় বালিভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। রাস্তায় ছিটকে পড়ে দম্পতি। বাইক চালকের একটি হাত ও একটি পা ভেঙে যায়। স্থানীয়রা  জখম বাইকচালককে উদ্ধার করে কুশিদা সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পরই ট্রাক্টরের চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। বাইক ও ট্রাক্টরটিকে আটক করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ