Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি

হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: বিধায়কের নামে বিভিন্ন কুমন্তব্য লেখা পোস্টার ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায় হিঙ্গলগঞ্জে। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দলীয় সভা থেকে চক্রান্তকারীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন এক তৃণমূল নেতা। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার পাটলি খানপুর অঞ্চলের অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা বলেন, যারা এসব লিখেছে তাদের হাত কব্জি থেকে কেটে নেওয়া হবে। ভাত খেতে পারবে না। গতকাল বুধবার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের নামে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়। সেই পোস্টারে দেবেশ মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য লেখা ছিল। এর বিরুদ্ধে বৃহস্পতিবার তৃণমূলের তরফ থেকে হিঙ্গলগঞ্জ বিধানসভার ঘোষাল মোড় এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এ প্রসঙ্গে হাসনাবাদ এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম বলেন, উনি এটা ভুলবশত বলে ফেলেছেন। তবে যারা বিধায়কের বিরুদ্ধে পোস্টার মেরেছে তাদের গ্রেপ্তার করা হোক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ