Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাতে আঘাত, মন্ত্রী হাসপাতালে

হাতে আঘাত, মন্ত্রী হাসপাতালে
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিড়ের চাপে দরজার কাচ ভেঙে বাঁ-হাতে আঘাত পেলেন রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মন্ত্রী হাতে অস্ত্রোপচারও হয়েছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা ছিল। ওই সভায় যোগ দেন বিপ্লববাবু। কিন্তু কর্মী-সমর্থকদের প্রবেশের সময় নেতাজি ইন্ডোরের গেটের দরজার কাচ ভেঙে যায়। সেই সময় একটি কাচের টুকরো থেকে কোনওভাবে বাঁ হাতে আঘাত পান মন্ত্রী। প্রথমে তাঁকে নেতাজি ইন্ডোরে থাকা মেডিকেল ক্যাম্পের চিকিৎসকরা পরীক্ষা করেন। তবে অবস্থা গুরুতর থাকায় পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ