ভুবনেশ্বর: হস্টেলের শৌচালয় থেকে উদ্ধার হল স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার ওড়িশার ভবানী পাটনা এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে, তোফালি নায়েক নামের ছাত্রীটি একাদশ শ্রেণির পড়ুয়া। সে কালাহাণ্ডি জেলার বাসিন্দা। মা মণিকেশ্বরী বিশ্ববিদ্যালয়ের অধীনে কমার্স নিয়ে পড়ছিল সে। থাকত ইন্দ্রবতী গার্লস হস্টেলে। বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ শৌচালয় থেকে বেরচ্ছিল না সে। ভিতর থেকে কোনও সাড়াও পাওয়া যায়নি। হস্টেল কর্তৃপক্ষ পুলিসে খবর দেয়। পরে শৌচালয়ের দরজা ভেঙে তোফালির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল পরীক্ষা করেছে ফরেনসিক বিশেষজ্ঞদের দল। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। তার বাবা-মা জানিয়েছেন, তোফাসি হতাশায় ভুগছিল। ঘটনার আগের দিনও রাতে তার সঙ্গে কথা হয়েছিল।



