Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবেদন

হাসপাতাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাল জলপাইগুড়ির গয়েরকাটা হাইস্কুলের এক ছাত্র। আকাশ রায় নামে ওই ছাত্র অ্যাপেন্ডিসাইটিস নিয়ে জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবেদন
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হাসপাতাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাল জলপাইগুড়ির গয়েরকাটা হাইস্কুলের এক ছাত্র। আকাশ রায় নামে ওই ছাত্র অ্যাপেন্ডিসাইটিস নিয়ে জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অপারেশন হয়ে গেলেও চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি থাকার নির্দেশ দিয়েছেন। সেকারণে সুস্থ না হওয়া পর্যন্ত সে যাতে হাসপাতাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে, তার আবেদন জানিয়েছে ওই ছাত্র। এ ব্যাপারে জলপাইগুড়ি মেডিক্যালের কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই ছাত্র যদি হাসপাতাল থেকে পরীক্ষা দেয়, সেক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। ওই ছাত্রের পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে তারা। এ ব্যাপারে হাসপাতালের তরফে চিঠি দিয়ে ছাত্রের স্কুলকে জানিয়েও দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ