Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে হাঁটতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত বৃদ্ধ

হাসপাতালে হাঁটতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত বৃদ্ধ
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটি হাসপাতালে হাঁটতে গিয়েছিলেন সোদপুরের ঘোলার বাসিন্দা সমীরকুমার ঘোষ (৭৩)। কিন্তু সেখানে একটি দ্রুতগতির বাইক তাঁর প্রাণ কেড়ে নিল। বাইকটির খোঁজ করছে পুলিস। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিস। সমীরবাবুর প্রতিবেশী কাউন্সিলার তথা তৃণমূলের পূর্ব পানিহাটির সভাপতি সম্রাট চক্রবর্তী বলেন, রোজের মতো সমীরকাকু শুক্রবারও সন্ধ্যার পর হাঁটতে যান বাড়ি থেকে কিছুটা এগিয়ে হাসপাতালের মধ্যে রাস্তায়। তখন একটি বাইক জোরে চালিয়ে এসে ধাক্কা দেয়, তিনি গুরুতর জখম হন। কাকুকে প্রথমে ওই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার মৃতদেহের ময়নাতদন্ত হয়। অন্যদিকে, শুক্রবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুটি লরির রেষারেষিতে এক যুবকের মৃত্যু হল। মৃত যুবকের নাম সায়ন্তন সরকার (২০)। বাড়ি বরানগরের বরোদা বসাক স্ট্রিটে। ক্যাটারিংয়ের কাজ করতেন।  ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকার সঙ্গে দেখা করে রাত ১০টা নাগাদ বাড়ির দিকে ফিরছিলেন বাইকে করে। সঙ্গে ছিল প্রেমিকার দেওয়া গোলাপ। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সর্বহারা কলোনির সামনে তখন দুটি লরির রেষারেষি চলছিল। একটি লরির ধাক্কায় ছিটকে পড়েন গুরুতর জখম হন সায়ন্তন। স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে বাইকে প্রেমিকার দেওয়া গোলাপটি ঠিকই ছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ