Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে বসে পরীক্ষা  

বুধবার পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দেয় এক মাধ্যমিক পরীক্ষার্থী। ওই পড়ুয়াকে দেখতে যান মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যরা।

হাসপাতালে বসে পরীক্ষা
 
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দেয় এক মাধ্যমিক পরীক্ষার্থী। ওই পড়ুয়াকে দেখতে যান মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যরা। সার্কেল এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ুয়ার নাম নুরজাহান খাতুন। সে বলরামপুর বরকোল হাইস্কুলের ছাত্রী। তার সিট পড়ে শহরের আহ্লাদমণি গার্লস হাইস্কুলে। এদিন পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে পরীক্ষা দেয়। মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, হাসপাতালে সে পরীক্ষা দিয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ