Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসপাতালে ভর্তি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। গতকাল, সোমবার(আমেরিকার স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। প্রাক্তন প্রেসিডেন্টের আপ্ত সহায়ক জানিয়েছেন, তাঁর কিছু রক্ত পরীক্ষা হবে।

হাসপাতালে ভর্তি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ২৪ ডিসেম্বর: জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। গতকাল, সোমবার(আমেরিকার স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। প্রাক্তন প্রেসিডেন্টের আপ্ত সহায়ক জানিয়েছেন, তাঁর কিছু রক্ত পরীক্ষা হবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৭৮ বছর বয়সি প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসার জন্য গড়া হয়েছে মেডিক্যাল বোর্ডও।
Advertisement
এর আগে গত ২০২১ সালে রক্তে সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তখন তাঁকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও ছয় দিনের মাথাতেই সুস্থ হয়ে যান ডেমোক্র্যাট এই নেতা।
উল্লেখ্য,আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জোরকদমে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জন্য প্রচার করতে দেখা গিয়েছিল ক্লিন্টনকে। যদিও নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হারতে হয়েছে কমলা হ্যারিসকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ