Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

হংসলের অ্যাকশন

হংসলের অ্যাকশন
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
 ‘কিল’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন অভিনেতা লক্ষ্য। গত বছর মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন ছবিটি প্রশংসা কুড়োয় নানা মহলে। নতুন হিসেবেও তিনি যে অ্যাকশনে দক্ষ, তার প্রমাণ মিলেছে এই ছবিতে। ইতিমধ্যে নতুন কাজের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। এই আবহে শোনা যাচ্ছে, হংসল মেহেতা পরিচালিত একটি অ্যাকশন ঘরানার দেখা যাবে লক্ষ্যকে। প্রথমবার এই ঘরানায় কাজ করবেন হংসল। করিনা কাপুর খান অভিনীত থ্রিলার ছবি ‘বাকিংহাম মার্ডারস’ পছন্দ করেছিলেন দর্শক। এবার নতুন ঘরানা এক্সপ্লোর করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, ইতিমধ্যে লক্ষ্যের কাছে প্রস্তাব গিয়েছে। তবে হংসলের সঙ্গে লক্ষ্যের কাজ করার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সবঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি থেকে শ্যুটিং শুরু হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ