Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু

বাংলা-বিহার সীমানায় হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর রেলস্টেশন থেকে বিহারের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল আরপিএফ। ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মৃতের নাম তবরেজ আঞ্জুম (৪৫)।

হরিশ্চন্দ্রপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাংলা-বিহার সীমানায় হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুর রেলস্টেশন থেকে বিহারের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল আরপিএফ। ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মৃতের নাম তবরেজ আঞ্জুম (৪৫)। তার বাড়ি বিহারের কাটিহারে। এদিন সকালে তিনি স্টেশনে ট্রেনে কাটা পড়েন। আরপিএফ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যালে পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ