নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিশ মুখার্জি রোডে কাগজের দু’টি পেটিকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল। সোমবার রাতে ২৩ পল্লি দুর্গা মন্দিরের সামনে দীর্ঘক্ষণ ধরে দু’টি পেটি পড়ে ছিল। সেখানে নিরাপত্তায় ছিলেন কলকাতা পুলিসের কর্মীরা। পেটি দু’টিকে সন্দেহজনক মনে হওয়ায় খবর দেওয়া হয় লালবাজারে। ঘটনাস্থলে পৌঁছন বম্ব স্কোয়াডের আধিকারিকরা। মেটাল ডিটেক্টর দিয়ে পেটি দু’টি খতিয়ে দেখা হয়। তবে তার মধ্যে কিছু মেলেনি। পুলিসের দাবি, কেউ বা কারা আতঙ্ক ছড়ানোর জন্য কাগজের দু’টি পেটি রেখে যায়।



