Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি

হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার  হরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি হল। এদিন এই যোগদান কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সহ ব্লক তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। হরিরামপুর সদর এলাকা থেকে ১৮০টি পরিবার সিপিআইএম ও বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করে বলে ঘাসফুল নেতৃত্ব দাবি করেছে। মন্ত্রী বিপ্লব মিত্র তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই জেলায় শক্তি বৃদ্ধি করার টার্গেট নিয়েছে তৃণমূল শিবির। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, হরিরামপুরে এদিন যাঁরা দলে যোগদান করলেন তাঁদের অধিকাংশই বিজেপি কর্মী। তাঁরা ওই দলে থেকে মানুষের হয়ে কাজ করতে না পেরে আমাদের দলে যোগদান করেছেন। আগামী দিনে এমন কর্মসূচি জেলাজুড়ে চলবে। বিজেপি নেতৃত্ব অবশ্য দাবি করেছে তাদের কোনও নেতা-কর্মী দলত্যাগ করেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ