Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

হরর থ্রিলারে আলিয়া

হরর থ্রিলারে আলিয়া
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভূতের উপরই ভরসা রাখছে ইন্ডাস্ট্রি। সাম্প্রতিক অতীত সে কথাতেই মান্যতা দিচ্ছে।  ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর থেকে এই ঘরানায় কাজ করতে উৎসাহী সমস্ত তারকাই। এই আবহে আলিয়া ভাট একটি সুপারন্যাচারাল হরর থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন বলে খবর। প্রযোজক দীনেশ বিজানের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন নায়িকা। সদ্য ম্যাডক ফিল্মসের অফিসেও দেখা গিয়েছে আলিয়াকে। দীর্ঘদিন ধরেই একাধিক বিষয়ে দীনেশের সঙ্গে আলোচনা করছেন আলিয়া। শোনা যাচ্ছে, এবার সবকিছু চূড়ান্ত হতে চলেছে। ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে চুক্তি সই হতে পারে বলে খবর। আপাতত ছবিটির নাম ঠিক করা হয়েছে, ‘চামুণ্ডা’। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে বলে খবর। ম্যাডক ফিল্মসের ব্যানারে হরর কমেডি ঘরানার ছবিগুলি জনপ্রিয়তা পেয়েছে। ‘স্ত্রী ২’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্য’-এর মতো ছবিগুলি তার প্রমাণ। এবার হরর থ্রিলার ঘরানা নিয়েও একটি ইউনিভার্স তৈরি করতে ইচ্ছুক প্রযোজনা সংস্থা। একের পর এক ছবিতে নজর কাড়তে চলেছেন আলিয়া। স্পাই ইউনিভার্সের ‘আলফা’ ছবিতে অভিনয় করছেন তিনি। আবার সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে তাঁকে দেখা যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ