Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

হিরানি পুত্রের ডেবিউ

হিরানি পুত্রের ডেবিউ
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
গত বছর ‘ডাঙ্কি’ ছবির হাত ধরে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরিচালক রাজকুমার হিরানি। ফের পরবর্তী প্রোজেক্টের শ্যুটিং শুরু করলেন পরিচালক। শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছেন হিরানিপুত্র বীর। সূত্রের খবর, হিরানির অন্যান্য ছবির মতোই এখানেও বাস্তব জীবনের ছোঁয়া থাকবে। পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটও উঠে আসবে। বীরের চরিত্রটি বর্তমানের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফলে ছেলের ডেবিউয়ের জন্য এই সুযোগ হাতছাড়া করতে চান না রাজকুমার। প্রাক-প্রযোজনা ও চিত্রনাট্য তৈরির জন্য ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করেছেন পরিচালক। আগামী বছর ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি দর্শক দেখতে পাবেন। যদিও নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ