Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

হরিয়ানায় ফের গোররক্ষকদের তাণ্ডব, পিটিয়ে খুন ব্যবসায়ীকে

হরিয়ানায় ফের গোররক্ষকদের তাণ্ডব, পিটিয়ে খুন ব্যবসায়ীকে
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চণ্ডীগড়: বিজেপি শাসিত হরিয়ানায় ফের পিটিয়ে খুন। গোরু পাচারের সন্দেহে বেধড়ক মারধরে প্রাণ হারালেন এক ব্যবসায়ী। পালওয়াল জেলার এই ঘটনায় স্বঘোষিত গোরক্ষকদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার। ইতিমধ্যেই পুলিসের কাছে অভিযোগও দায়ের করেছেন স্বজনহারা পরিবারের লোকজন। নিহতের নাম ইউসুফ। পালওয়ালের ঘুদপুর গ্রামের এই বাসিন্দা পেশায় দুধের ব্যবসায়ী। বাড়িতেই খাটাল রয়েছে তাঁরা। 
Advertisement
শুক্রবার সন্ধ্যায় নাগলা গ্রাম থেকে গোরু ও বাছুর কিনে ফিরছিলেন ইউসুফ। মিত্রোল গ্রামের কাছে কয়েকজন তাঁর টেম্পোটি থামায়। এরপর পাচারের অভিযোগ তুলে গাড়ির চালককে ঘিরে ধরে তারা। চালক বিষয়টি অস্বীকার করতেই মালিক ইউসুফকে ধরে ফেলে বেধড়র মারধর শুরু করে দুষ্কৃতীদের ওই দল। আশপাশের লোকজন ছুটে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি ইউসুফকে সফদরগঞ্জ হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ