Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হার রোনাল্ডোদের

হার রোনাল্ডোদের
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
রিয়াধ: গোল করেও দলকে জেতাতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রক্ষণের দুর্বলতা আর আপফ্রন্টের সুযোগ নষ্টের খেসারত হিসেবে সৌদি লিগে মরশুমে প্রথম হারল আল নাসের। শুক্রবার আল কাদিসিয়ারের কাছে ১-২ ব্যবধানে বশ মানলেন রোনাল্ডোরা। উল্লেখ্য, চারটি ড্রয়ে খেতাবি দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল আল নাসের। আবার হারায় আরও সমস্যায় রোনাল্ডোরা। ১১ ম্যাচে আল নাসেরের সংগ্রহ এখন ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল ইত্তিহাদ। এদিন ম্যাচের ৩২ মিনিটে দুরন্ত গোলে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। তিন মিনিটের মধ্যেই আল কাদিসিয়ারকে সমতায় ফেরান জুলিয়ান কুইনোনস। দ্বিতীয়ার্ধে দলের জয় নিশ্চিত করেন পিয়েরে এমেরিক।
Advertisement
সম্পর্কিত সংবাদ