Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ার গ্রামীণ হাসপাতালে ভর্তি   কিশোরীর শ্লীলতাহানি, ধৃত স্বাস্থ্যকর্মী

হাড়োয়ার গ্রামীণ হাসপাতালে ভর্তি   কিশোরীর শ্লীলতাহানি, ধৃত স্বাস্থ্যকর্মী
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রক্তচাপ মাপার নাম করে এক নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগকে ঘিরে শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল হাড়োয়া গ্রামীণ হাসপাতাল চত্বর। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভও দেখায় উত্তেজিত জনতা। পরে, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতালের গ্রুপ-ডি কর্মী শেখ রিয়াজকে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিস। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ। এই ঘটনায় হাসপাতালের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে এক নাবালিকাকে বুধবার ভর্তি করা হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল হাসপাতাল থেকে। এদিন ভোরে শেখ রিয়াজ নামে এক স্বাস্থ্যকর্মী হাজির হয় নাবালিকার বেডের সামনে। এরপর রক্তচাপ মাপার নাম করে কিশোরীকে ডেকে নিয়ে যায় হাসপাতালের শৌচালয়ে। সেখানে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকী তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ওই নাবালিকা চিৎকার করে উঠলে অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি চাউর হতেই স্থানীয়দের ভিড় বাড়তে থাকে হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এক সময় অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে হাড়োয়া-বেড়াচাঁপা রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। পুলিসের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। নির্যাতিতা বলে, ‘ভোরের দিকে তখন আমি ঘুমোচ্ছিলাম। রিয়াজ এসে ব্লাড প্রেশার মেপে যায়। কিছুক্ষণ পর সে ফের এসে বলে, রক্তের রিপোর্ট খারাপ, তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এরপর পরীক্ষার নাম করে আমাকে নিয়ে যায় শৌচালয়ে। সেখানে আমার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ