Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিটি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হাওড়ার যুবকের

ফের চিৎপুর থানা এলাকার বিটি রোডে বেপরোয়া গাড়ির দাপট। রাতের বিটি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেলআরোহীর।

বিটি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হাওড়ার যুবকের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চিৎপুর থানা এলাকার বিটি রোডে বেপরোয়া গাড়ির দাপট। রাতের বিটি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেলআরোহীর। তাঁর নাম বিশ্বনাথ বেরা (৩৯)। হাওড়ার শ্যামপুর থানার পানশিলা গ্রামের বাসিন্দা তিনি। কর্মসূত্রে কলকাতায় এসেছিলেন। রাতেই বাড়ি ফেরার কথা ছিল। শনিবার রাত ১০টা নাগাদ বিটি রোড ও রাজা মণীন্দ্র রোডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, ২৩৪ রুটের একটি বেসরকারি বাস ওই সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা দেয়। তাতে পড়ে যান তিনি। তখন তাঁর উপর দিয়েই চলে যায় বাসের পিছনের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামবাজার ট্রাফিক গার্ড ও চিৎপুর থানার পুলিস। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। চালক সহ ঘাতক বাসটিকে আটক করেছে চিৎপুর থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ