Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর ফর্ম ফিলাপ কীভাবে, বাড়ি বাড়ি গিয়ে দেখালেন বিডিও, প্রত্যন্ত হিঙ্গলগঞ্জে বিভ্রান্তি কাটাতে উদ্যোগ

এসআইআর-এর কাজ কেমন চলছে, তার খোঁজখবর নিতে বুধবার বাড়ি বাড়ি ঘুরলেন হিঙ্গলগঞ্জের বিডিও। সুন্দরবনের প্রান্তিক এলাকার এই ব্লকটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া

এসআইআর ফর্ম ফিলাপ কীভাবে,  বাড়ি বাড়ি গিয়ে দেখালেন বিডিও, প্রত্যন্ত হিঙ্গলগঞ্জে বিভ্রান্তি কাটাতে উদ্যোগ
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: এসআইআর-এর কাজ কেমন চলছে, তার খোঁজখবর নিতে বুধবার বাড়ি বাড়ি ঘুরলেন হিঙ্গলগঞ্জের বিডিও। সুন্দরবনের প্রান্তিক এলাকার এই ব্লকটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া। মাঝেমধ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে প্রশাসন। এমন এলাকায় এসআইআর নিয়ে কোনও বিভ্রান্তি ছড়াচ্ছে কি না, তা সরজমিনে খতিয়ে দেখতে এদিন বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন বিডিও। এই এলাকায় এসআইআর নিয়ে মানুষের মনে যে একটা ভীতি তৈরি হয়েছিল। সেই ভীতি কাটাতে বিডিও নিজেই ফর্ম হাতে নিয়ে কোথায় কী লিখতে হবে, কোথায় সই করতে হবে, কীভাতে তা জমা দিতে হবে, সেগুলি সবাইকে বুঝিয়ে দিলেন।

Advertisement

বিডিওর এই উদ্যোগে খুশি হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা কওসার শেখ বলেন, বুঝে উঠতে পারছিলাম না ফর্মটা কীভাবে ফিলাপ করতে হবে। ভুল হলে সমস্যায় পড়তে পারি। কিন্তু এদিন বিডিও নিজে বাড়িতে এসে যেভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন, তাতে সুবিধা হয়েছে। আমরা খুব খুশি।
আর বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, এসআইআর নিয়ে মানুষের কোনও সমস্যা আছে কি না, তা জানার চেষ্টা করলাম। কোনও সমস্যা হলে বাসিন্দারা যাতে দ্রুত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, সেটা তাঁদেরকে বললাম। বেশ কিছুদিন ধরেই এই কাজ চলবে। আমরা সব সময় এলাকার দিকে খেয়াল রাখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ