Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, হাসপাতালে ভর্তি স্বামী

ময়নাগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মাধবডাঙা এলাকায় বাড়ির মধ্যেই একটি ঘর থেকে উদ্ধার হয় এক গৃহবধূর দেহ।

ময়নাগুড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, হাসপাতালে ভর্তি স্বামী
  • ২১ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

সংবাদদাতা, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মাধবডাঙা এলাকায় বাড়ির মধ্যেই একটি ঘর থেকে উদ্ধার হয় এক গৃহবধূর দেহ। আবার তার পাশের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে স্বামীকেও। তবে গৃহবধূর স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

স্থানীয়রাই প্রথমে দু’জনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ওই গৃহবধূর বাবা স্বামী-সহ দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গৃহবধূর দাদা রঞ্জন বিশ্বাস বলেন, “আমার বোনকে প্রতিনিয়ত তাঁর স্বামী অত্যাচার করত। এমনকী সে পরকীয়াতেও লিপ্ত। শুক্রবার সারা দিন বোনের উপর জামাই অত্যাচার করেছে। বিকেলে অত্যাচারের মাত্র তীব্র হয়ে ওঠে। তাদের অত্যাচারের কারণেই বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

Advertisement
সম্পর্কিত সংবাদ