Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গৃহবধূকে পুড়িয়ে খুন, শাশুড়ি ও ননদের জামিন বাতিল করল বিচারভবন

আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলায় অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি ও ননদের জামিনের আর্জি নাকচ করে দিল আদালত।

গৃহবধূকে পুড়িয়ে খুন, শাশুড়ি ও ননদের জামিন বাতিল করল বিচারভবন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় এক গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলায় অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি ও ননদের জামিনের আর্জি নাকচ করে দিল আদালত। কলকাতার নগর দায়রা আদালতের (বিচারভবন) মুখ্য বিচারক সুকুমার রায় তাঁদের জামিনের আর্জি নাকচ করে দেন।

Advertisement

কলকাতার বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ধৃতদের জামিনে জোরালো আপত্তি জানান। তিনি বলেন, অভিযুক্তদের জামিন দেওয়া কোনও মতেই ঠিক হবে না। এর আগে নিম্ম আদালতও ধৃতদের জামিনের আর্জি একাধিকবার নাকচ করে দেয়।

বুধবার তিনি জানান, গত বছরের নভেম্বর মাসে ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটে। ঘটনায় পুলিশ অভিযুক্ত করে শাশুড়ি, ননদ সহ মোট চারজনকে। আদালত সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দি দেন ওই বধূ। সেখানে তিনি এই ঘটনার জন্য‌ অ঩ভিযুক্তকে দায়ী করে যান। এরপরই পুলিশ চারজনের বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ এনে মামলা দায়ের করে।

যদিও ধৃতদের কৌঁসুলি ফজলে আহমেদ খান এদিন বলেন, আমাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সারবত্তাই নেই। ঘটনাটি স্রেফ একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। ওই আইনজীবী আদালতে আরও বলেন, ঘটনার পর তিনি অভিযুক্তদের কোনওভাবেই দায়ী করেননি। কিন্তু ঘটনার কয়েকদিন বাদে হঠাৎ তিনি কেন আমাদের মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ আনলেন, সেটাই বড় আশ্চর্যের। যদিও মামলার বিভিন্ন নথিপত্র ও কেস‑ডায়েরি খতিয়ে দেখে মুখ্য বিচারক দুই অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দেন।

সম্পর্কিত সংবাদ