Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে মার, হরিশ্চন্দ্রপুরে ধৃত ১

সালিশি সভায় বধূকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভাটোল চণ্ডীপুরা গ্রামে। বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

বধূকে মার, হরিশ্চন্দ্রপুরে ধৃত ১
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সালিশি সভায় বধূকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভাটোল চণ্ডীপুরা গ্রামে। বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আটটা নাগাদ গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে বিকাশ এবং সন্তোষ মণ্ডলের পরিবার সালিশিতে বসে। সেখানে একটি জমির বণ্টনকে ঘিরে দু’পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে। সন্তোষের স্ত্রী জয়াকে মারধর করে বিকাশ ও তার পরিবারের লোকেরা বলে অভিযোগ। বধূকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগকারী সন্তোষ বলেন, সালিশি সভায় বিকাশের পরিবার আমাদের গালিগালাজ করে। আমার স্ত্রী প্রতিবাদ করলে মারধর করেছে। হরিশ্চন্দ্রপুর থানায় ১০ জনের নামে অভিযোগ করেছি।

Advertisement

অভিযুক্ত বিকাশের ভাই জিতেন্দ্র বলেন, ভিত্তিহীন অভিযোগ। ওই মহিলা নিজেই মন্দিরের দেওয়ালে মাথা ঠুকে ফাটিয়েছে। আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ