Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতাল পরিদর্শন ২ বিজেপি বিধায়কের

ভাটপাড়া হাসপাতাল পরিদর্শন করলেন জগদ্দলের বিধায়ক ডঃ রাজেশ কুমার এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিং। প্রতিটি বিভাগ থেকে শুরু করে সব কিছু খতিয়ে দেখলেন তাঁরা

হাসপাতাল পরিদর্শন ২ বিজেপি বিধায়কের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া হাসপাতাল পরিদর্শন করলেন জগদ্দলের বিধায়ক ডঃ রাজেশ কুমার এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিং। প্রতিটি বিভাগ থেকে শুরু করে সব কিছু খতিয়ে দেখলেন তাঁরা। বৈঠক করলেন হাসপাতালে সুপারের সঙ্গে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজেশ কুমার বলেন, এই হাসপাতালের অন্যতম সমস্যা হচ্ছে স্বাস্থ্যকর্মীর অভাব। বহু পদ শূন্য রয়েছে। তা পূরণ করা দরকার। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে আলোচনা করব। এছাড়াও ভাটপাড়ার বিধায়ক পবন সিং এক্স-রে মেশিন সহ বিভিন্ন রকম যন্ত্র দিয়েছিলেন গত সরকারের আমলে। কিন্তু তা কাজে লাগানো হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ