Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতাল থেকে পালাল জেলবন্দি

চিকিৎসার জন্য আনা এক জেলবন্দি আসামি বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে পুলিশের হেপাজত থেকে পালিয়ে যান।

হাসপাতাল থেকে পালাল জেলবন্দি
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: চিকিৎসার জন্য আনা এক জেলবন্দি আসামি বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে পুলিশের হেপাজত থেকে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর ওই আসামিকে কল্যাণী মহকুমা আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। তার আগেই তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ অফিসাররা হাসপাতালে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। পলাতক আসামির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ