Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর দিনাজপুর জেলায় ৩ লক্ষ ফলের চারা বিলি করবে উদ্যানপালন দপ্তর

খাদ্যশস্য ফলানোর পাশাপাশি রোজগার বাড়াতে ফলের বাগান তৈরিতেও কৃষকদের উত্সাহ দিতে উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিনামূল্যে পেয়ারা, আম, কুল, মুসম্বি, নারকেলের মতো রকমারি ফলের চারা বিলির উদ্যোগ শুরু করল উদ্যানপালন দপ্তর।

উত্তর দিনাজপুর জেলায় ৩ লক্ষ ফলের চারা বিলি করবে উদ্যানপালন দপ্তর
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: খাদ্যশস্য ফলানোর পাশাপাশি রোজগার বাড়াতে ফলের বাগান তৈরিতেও কৃষকদের উত্সাহ দিতে উত্তর দিনাজপুর জেলাজুড়ে বিনামূল্যে পেয়ারা, আম, কুল, মুসম্বি, নারকেলের মতো রকমারি ফলের চারা বিলির উদ্যোগ শুরু করল উদ্যানপালন দপ্তর। দপ্তরটি জানিয়েছে, জেলার চাষিদের হাতে প্রায় ৩ লক্ষ ফলের চারা তুলে দেওয়া হবে। এতে জেলার ফলের ফলন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা থেকে সেই বিলিপর্বের আনুষ্ঠানিক সূচনা হল। আগামী সপ্তাহ থেকে চারা বিলি শুরু হবে রায়গঞ্জ মহকুমাজুড়ে।

Advertisement

জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে খবর, এবছর বারুইপুরের উন্নতজাতের পেয়ারা, হিমসাগর ও ল্যাংড়া প্রজাতির আম, নারকেল, মুসম্বি, আনারস, ড্রাগন ফলের চারা কৃষকদের দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে কৃষকরা ফলের চাষ করে বাড়তি আয়ের মুখ দেখতে পান। দপ্তরের জেলা আধিকারিক সুমন করের বক্তব্য, একাধিক উদ্দেশ্য নিয়ে জেলাজুড়ে বিনামূল্যে ফলের চারা বিলির প্রক্রিয়া শুরু হয়েছে। ফলচাষের প্রতি কৃষকদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য এই প্রচেষ্টা। এতে যেমন তাঁদের রোজগার বাড়বে, তেমনই পরিবেশ রক্ষাও হবে। আমাদের লক্ষ্য, আগামী কিছুদিনের মধ্যে ৩ লক্ষ ফলগাছের চারা বিলি করা হবে। 
দপ্তরের আধিকারিকদের আশা, এতে অন্তত ৫ হাজার কৃষক উপকৃত হবেন। বারুইপুরের পেয়ারা রাজ্য এবং ভিনরাজ্যে যথেষ্ট জনপ্রিয়। স্বাদ ও উন্নতগুণমানের কথা বিবেচনা করে তাই এবার ১৭ হাজার পিস বারুইপুরের পেয়ারার চারা বিলি করা হবে। সেইসঙ্গে শুধুমাত্র চোপড়া ও ইসলামপুর ব্লকের জন্য আনারস চাষের জন্য চারা দেওয়া হবে। এছাড়াও খাটো জাতের নারকেল চারা, আপেল কুল, মুসম্বি, ড্রাগন ফলের চারা দেওয়া হবে। এই সব চারা যথেষ্ট উন্নত মানের হওয়ায় তুলনামূলকভাবে গাছগুলির ফলন তুলনামূলকভাবে দ্রুত হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ