ভোপাল, ১৬ নভেম্বর: মধ্যপ্রদেশের গোয়ালিয়র-ঝাঁসি হাইওয়েতে বালি বোঝাই ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা একটি চারচাকা গাড়ির। মৃত্যু হল পাঁচ যুবকের। গতকাল, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মালওয়া কলেজের কাছে গোয়ালিয়র-ঝাঁসি হাইওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রের দিকে যাচ্ছিল চারচাকা গাড়িটি। মাঝরাস্তায় বালি বোঝাই ট্রাক্টর-ট্রলিতে পিছন দিক থেকে ধাক্কা মারে সেটি।



