Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘা-নন্দকুমার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, লরি-অটোর সংঘর্ষে মৃত ৫

ফের দীঘার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। অটো ও লরির সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। বুধবার মধ্যরাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।

দীঘা-নন্দকুমার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, লরি-অটোর সংঘর্ষে মৃত ৫
  • ২৯ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, দীঘা: ফের দীঘার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। অটো ও লরির সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের। বুধবার মধ্যরাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কৃষ্ণনগর মুকুটশীলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

Advertisement

পুলিসের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পাঁচ জন কাঁথির বসন্তিয়া এলাকার বাসিন্দা। অটো চালক ছাড়া বাকিরা পরিযায়ী শ্রমিক হিসেবে দিল্লিতে কাজ করতেন। দিল্লি থেকে মেচেদা হয়ে বাড়ির পথেই এদিন ফিরছিলেন তাঁরা। কিন্তু মধ্যরাতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পরে হাসপাতালে আরও দু'জনের মৃত্যু হয়। এছাড়াও, আরও বেশ কয়েকজন এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মর্মান্তিক এই মৃত্যুর জেরে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ