Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

গণেশ প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৮, জখম ২২

গণেশ প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। আনন্দ সহকারে শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২২ জন।

গণেশ প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৮, জখম ২২
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

১৩ সেপ্টেম্বর, বেঙ্গালুরু: গণেশ প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। আনন্দ সহকারে শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২২ জন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কর্ণাটকের হাসান জেলায় এনএইচ ৩৭৩-এ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি একটি বাইককে সাইড দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারায়। সরাসরি সেটি ধাক্কা মারে শোভাযাত্রায় অংশ নেওয়া লোকেদের। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। পরে হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

হাসপাতাল সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় ১৮ জনকে হাসান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ রেফার করা হয়েছে। বাকি ৪ জন বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি আহতদেরও যাবতীয় চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ