Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলি ডিপিএসসি বেআইনি! সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ

শিক্ষক বদলি সংক্রান্ত এক মামলায় হুগলির প্রাইমারি স্কুল কাউন্সিলকে (ডিপিএসসি) বেআইনি আখ্যা দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

হুগলি ডিপিএসসি বেআইনি! সিঙ্গল  বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক বদলি সংক্রান্ত এক মামলায় হুগলির প্রাইমারি স্কুল কাউন্সিলকে (ডিপিএসসি) বেআইনি আখ্যা দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, আপাতত প্রাইমারি স্কুল কাউন্সিল কাজ চালিয়ে যেতে পারবে। তবে কাউন্সিলকে মামলা সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ।

Advertisement

এর আগে চন্দনা ভুঁই নামে এক শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছিল হুগলি ডিপিএসসি। এই নির্দেশ বেআইনি দাবি করে, আদালতে মামলা করেন তিনি। সেই মামলায় শুধু শিক্ষিকার বদলি বাতিলই নয়, কাউন্সিলকেও বেআইনি বলে ঘোষণা করেছিল হাইকোর্ট। এরপর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা হয় ডিভিশন বেঞ্চে। সেই সংক্রান্ত মামলাতেই ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত কাজ চালিয়ে যেতে পারবে কাউন্সিল। হুগলি জেলার প্রাইমারি কাউন্সিলের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, ডিপিএসসি প্রাথমিকে নিয়োগ থেকে শুরু করে, বদলি সমস্ত কাজটাই করে থেকে। সিঙ্গল বেঞ্চের নির্দেশের পর থেকে এই গোটা প্রক্রিয়াই বন্ধ। কাউন্সিলের বাকি কাজও করা যাচ্ছে না। যে কারণে আপাতত ডিপিএসসি-কে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Advertisement
সম্পর্কিত সংবাদ