Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্যটকের ঢল সামলাতে পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ হুগলি জেলা পরিষদের

হুগলি জেলাজুড়ে পর্যটন পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা নিয়েছে হুগলি জেলা পরিষদ। সম্প্রতি জেলা পরিষদের কর্তারা ওই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।

পর্যটকের ঢল সামলাতে পরিকাঠামো  বৃদ্ধির উদ্যোগ হুগলি জেলা পরিষদের
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলাজুড়ে পর্যটন পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা নিয়েছে হুগলি জেলা পরিষদ। সম্প্রতি জেলা পরিষদের কর্তারা ওই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। পরিষদের নিজস্ব তিনটি পর্যটন কেন্দ্র আছে। প্রাথমিকভাবে সেগুলিকেই ঘিরেই নতুন পরিকল্পনা রূপায়ণের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই ঠিক কী ধরনের পরিকাঠামো বৃদ্ধি করলে তা পর্যটক-বান্ধব হবে, সেই বিষয়ে একটি সমীক্ষা শুরু করা হয়েছে। পরিষদের নিজস্ব বাস্তুকারদের দিয়েই সেই সমীক্ষা করে নিয়ে একটি চূড়ান্ত নকশা তৈরি করতে চাইছেন পরিষদ কর্তারা। মূলত, জেলা পরিষদের নিজস্ব সম্পদ ও আয় বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেই পর্যটকদের বাড়তি সুবিধার বন্দোবস্ত করা হচ্ছে। ডিসেম্বরের ছুটি ও উৎসব মরশুমেই পর্যটকদের কাছে নতুন পরিকাঠামো তুলে ধরতে চাইছেন কর্তারা।

Advertisement

পাশাপাশি, জেলা পরিষদের নিজস্ব কমিউনিটি হল থেকে উৎসব ভবনগুলিকেও আধুনিক করে তোলার সিদ্ধান্ত হয়েছে। একদিকে চাহিদা বৃদ্ধি, অন্যদিকে আয়ের বাড়তি সুযোগ তৈরিতেই ওই পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক নতুন কমিউনিটি হল তৈরির কাজেও জেলা পরিষদ নেমেছে। 
 হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, একটি সুসংহত পরিকল্পনা তৈরি করার চেষ্টা চলছে। ২০১৯ সাল থেকে আমরা পর্যটন-বান্ধব হুগলি গড়ার কাজ চালিয়ে যাচ্ছি। সেই কাজে অনেকটা সাফল্য এসেছে। পরিষদের চারটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল আগের থেকে বহুগুণ বেড়েছে। পর্যটকদের বাড়তি সুবিধা দেওয়ার সঙ্গে পর্যটন পরিকাঠামো বৃদ্ধির প্রয়োজনও দেখা দিয়েছে। সেই কারণে একটি সমীক্ষা করানো হচ্ছে। পর্যটকদের চাহিদা মতো নতুন কিছু সুবিধা সেখানে বহাল করা হবে।
 পাশাপাশি, আমরা জেলা পরিষদের নিজস্ব কমিউনিটি হল ও উৎসব ভবনগুলির আধুনিকীকরণের কাজও হাতে নিয়েছি। কোথাও পরিকাঠামো বাড়ানো হচ্ছে, কোথাও নতুন কমিউনিটি হল তৈরি করা হবে। সার্বিকভাবে পরিষেবা এবং নিজস্ব আয়ের পথ খোলার লক্ষ্যেই যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
 বিভাগীয় কর্মাধ্যক্ষ অসীম মাঝি গোটা বিষয়টি তত্ত্বাবধান করছেন। এনিয়ে অসীমবাবু বলেন, আমাদের নিউ দীঘা পর্যটন কেন্দ্র বা গড় মান্দারণে ইতিমধ্যেই পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যান্য দুটি পর্যটন কেন্দ্রই সাফল্যের সঙ্গে চলছে। হুগলিতে পর্যটকদের আনাগোনা আগের থেকে অনেকটা বেড়েছে। বর্ষশেষের উৎসব মরশুমের আগেই আমরা পর্যটকবান্ধব নতুন পরিকাঠামোর কাজ বেশকিছুটা করে ফেলতে চাইছি। সমীক্ষা পর্ব শেষ হলেই চূড়ান্ত পরিকল্পনা করা হবে।
হুগলি জেলা পরিষদের চারটি পর্যটন কেন্দ্র আছে। সেগুলি হল, নিউদীঘা, গড় মান্দারণ, সোয়াখাল পর্যটন কেন্দ্র ও রামমোহন পর্যটন কেন্দ্র। ২০১৯-২০ সালে ওই কেন্দ্রগুলিকে আমূল সাজিয়ে তুলেছিল জেলা পরিষদ। তারপরেই ব্যাপকভাবে পর্যটক বেড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে পর্যটকদের দাপটে বর্তমানে দিশেহারা হতে হয় কর্তৃপক্ষকে। এবার সেই পরিস্থিতি বদলাতে মাঠে নামছে হুগলি জেলা পরিষদ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ