Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

তৃতীয় ত্রৈমাসিকে কমল গৃহঋণের বাজার

গৃহঋণের বাজার কিছুটা মার খেল চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে। সাধারণ মানুষের ঋণ শোধ করার ক্ষমতা কতটা, তা যাচাই করে এদেশের একাধিক সংস্থা।

তৃতীয় ত্রৈমাসিকে কমল গৃহঋণের বাজার
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গৃহঋণের বাজার কিছুটা মার খেল চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে। সাধারণ মানুষের ঋণ শোধ করার ক্ষমতা কতটা, তা যাচাই করে এদেশের একাধিক সংস্থা। তাদেরই অন্যতম ট্রান্সইউনিয়ন সিবিল দাবি করেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে সংখ্যার নিরিখে গৃহঋণ গ্রহীতা কমেছে ৯ শতাংশ। অঙ্কের নিরিখে গৃহঋণ কমেছে ৩ শতাংশ। ২০২৩ সালের ওই একই সময়ের সঙ্গে তুল্যমূল্য হিসেবে এই তথ্য প্রকাশ করেছে তারা। পাশাপাশি ক্রেডিট কার্ডের বাজারও কমেছে বলে জানিয়েছে সিবিল।  তাদের বক্তব্য, গত দু’বছরের মধ্যে এই ত্রৈমাসিকেই সার্বিক ঋণের হার সবচেয়ে কম। তার অন্যতম কারণ, ঋণের বাজারে নতুন ঋণগ্রহীতার সংখ্যা কমেছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের নির্দেশিকায় জানিয়েছিল, বেশি মাত্রায় ঝুঁকি আছে, এমন ঋণের ক্ষেত্রে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক সংস্থাগুলিকে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে। তার প্রভাবও ঋণ-বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ