Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন বিমান থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য

মার্কিন বিমান হাওয়াই দ্বীপপুঞ্জে নামতেই বিপত্তি! বিমানের চাকার গর্ত থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়ি দ্বীপের বিমানবন্দরের কর্মীদের মধ্যে।

হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন বিমান থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
হনুলুলু, ২৬ ডিসেম্বর: মার্কিন বিমান হাওয়াই দ্বীপপুঞ্জে নামতেই বিপত্তি! বিমানের চাকার গর্ত থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়ি দ্বীপের বিমানবন্দরের কর্মীদের মধ্যে। জানা গিয়েছে, আমেরিকার শিকাগো থেকে ফ্লাইট ২০২ বিমানটি মাউয়ি দ্বীপের কাহুলুই বিমানবন্দরে অবতরণ করে। তারপরই সেখানকার বিমান কর্মীরা দেখেন বিমানের চাকার গর্তে (ল্যান্ডিং গিয়ার) একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই হুলুস্থুল পড়ে যায়। মৃতদেহটি কার তা এখনও পর্যন্ত জানা যায়নি। মাউয়ির পুলিস জানায়, তারা তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং সেদেশের পুলিস-প্রশাসনও। তদন্তকারীরা জানিয়েছে, এই ধরণের বিমানের চাকার গর্তটি বাইরে থেকে খোলা এবং বন্ধ করা যায়। তাতে কী ভাবে একজনের মৃতদেহ এল তা তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না। এটি খুন না কী নিছকই দুর্ঘটনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছে সেখানকার তাপমাত্রা প্রায় ৫০-৬০ ডিগ্রি পর্যন্ত থাকে। ওই স্থানে থাকে না পর্যাপ্ত অক্সিজেনও। ফলে দমবন্ধ হয়েও মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির। মূলত বৈধ কাগজপত্র বিহীন মানুষরাই এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে যাওয়ার জন্য এমন ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন। তবে তাদের মধ্যে অধিকাংশেরই মৃত্যু হয়। খুব কম ক্ষেত্রেই তারা বেঁচে যান। এই ব্যক্তি তেমন কেউ কী না তাও তদন্ত করে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ