Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় শুরু হল ‘দুয়ারে পুরসভা’

হাওড়ায় শুরু হল ‘দুয়ারে পুরসভা’
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার হাওড়া পুরসভায় শুরু হল ‘দুয়ারে পুরসভা’ শিবির। নতুন ট্রেড লাইসেন্স দেওয়া ও লাইসেন্স পুনর্নবীকরণের এই শিবির চলবে ১২ মার্চ পর্যন্ত। এদিন যে ব্যবসায়ীরা পুরনো লাইসেন্স রিনিউ করাতে এসেছিলেন, মাত্র আধ ঘণ্টার মধ্যেই তাঁদের সেই কাজ করে দেওয়া হয়। আবার নতুন লাইসেন্স করানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে আসা ব্যবসায়ীদেরও সহযোগিতা করা হয় শিবির থেকে। ‘দুয়ারে পুরসভা’ শিবিরের মাধ্যমে মূলত রাজস্ব খাতে আয় বাড়াতে উদ্যোগী হয়েছে হাওড়া পুরসভা। আগামীদিনে একইভাবে সম্পত্তি কর আদায়ের ব্যবস্থাও হবে বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ