Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় আত্মঘাতী স্কুলছাত্রী

হাওড়ায় আত্মঘাতী স্কুলছাত্রী
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগাছায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। মৃতার নাম কুসুমিতা চৌধুরী (১৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জগাছার ভিআইপি কলোনির গুপ্তপাড়া এলাকা থেকে এক তরুণীর আত্মঘাতী হওয়ার খবর আসে। জগাছা থানার পুলিস তাঁর বাড়িতে গিয়ে দেখে, দোতলা বাড়ির নিচতলার একটি ঘরে তাঁকে অচৈতন্য অবস্থায় শোয়ানো রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তরুণীর।
Advertisement
প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, নিজের ঘরে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন ওই তরুণী। পুলিস ওই বাড়িতে পৌঁছনোর আগেই দেহটি নামিয়ে ফেলা হয়েছিল। কেন তরুণীর এই পরিণতি, সেই বিষয়ে পরিবারের সদস্যদের কেউই মুখ খুলতে চাননি। জানা গিয়েছে, চলতি বছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ওই তরুণীর। এদিন সকালে টিউশন থেকে বাড়ি ফেরার পরেই এমন ঘটনা ঘটে। জগাছা থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে তরুণীর বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ