Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া খড়গপুর ডিভিশনে রেল অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ট্রেন চলাচল

হাওড়া খড়গপুর ডিভিশনে রেল অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ট্রেন চলাচল
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেউলটি: রেলের আন্ডার পাসের দাবিতে ট্রেন অবরোধ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে দেউলটির নাচক এলাকায়। রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে ঘন্টাখানেকেরও বেশি অবরোধ চলে। পরে রেল পুলিস এবং আরপিএফ এসে অবরোধ তুলে দেয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেউলটি এবং কোলাঘাট স্টেশনের মাঝে নাচক এলাকায় মানুষ সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটা রাস্তা ছিল। দীর্ঘদিন ধরেই সেখান থেকে লোকেরা রেল লাইন টপকে যাতায়াত করেন। এইভাবে রেল লাইন পেরিয়ে যাতায়াত করার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে। এই এলাকায় মানুষের যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয়রা আন্ডার পাসের দাবি করছেন কিন্তু রেল তাতে কর্ণপাত করেনি।
সম্প্রতি রেল ওই জায়গা থেকে লোকেদের যাতায়াত বন্ধ করার জন্য কিছুদিন আগে ওখানে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেয় বলেও। তা নিয়ে মানুষ ক্ষোভে ফুঁসছিলেন। অভিযোগ রবিবার সেখানে লোহার বেড়া দেওয়ার কাজ করছিল রেল কর্তৃপক্ষ। ‌ এই অবস্থায় এর প্রতিবাদে সাধারণ মানুষ রেললাইনের উপরে উঠে রেল অবরোধ করে। অনেকক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রেল পুলিস এবং আরপিএফ এসে বিক্ষোভকারীদের হটিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ